শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়ায় ২১ সদস্য বিশিষ্ট পানি কমিটি

ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়ায় ২১ সদস্য বিশিষ্ট পানি কমিটি

আপন নিউজ ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ‘উপজেলা পানি কমিটি’ গঠন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মিলন কর্মকার রাজু।

অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিশনেট প্রকল্পের ফাইন্যান্স অফিসার নূর আলম। এ সময় উত্তরণ ফিশনেট প্রকল্পের এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান বলেন, “উত্তরণ-এর পানি কমিটি একটি সামাজিক সংগঠন। ১৯৮০ সালে প্রথম পানি কমিটি গঠিত হয় এবং তখন থেকেই জলাবদ্ধতা নিরসনে আন্দোলন ও সরকারের সাথে পরামর্শ করে আসছে।”

তিনি পানি কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র উপস্থাপন করেন। পরে গঠনতন্ত্র অনুযায়ী আলাপ-আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত উপজেলা পানি কমিটি-তে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি : ফোরকান হাওলাদার, সহ-সভাপতি নুরুনন্নাহার ও খলিল মোল্লা, সম্পাদক : রাহিমা আক্তার রুপা, যুগ্ম সম্পাদক মিনারা বেগম, সাংগঠনিক সম্পাদক লেচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আবু এমরান।

এছাড়াও সাংবাদিক মিলন কর্মকার রাজু, অ্যাডভোকেট বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!