খালেদা জিয়ার মৃত্যুতে আমতলীতে সাংবাদিক ইউনিয়নের ব্যতিক্রমী শোকসভা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
খালেদা জিয়ার মৃত্যুতে আমতলীতে সাংবাদিক ইউনিয়নের ব্যতিক্রমী শোকসভা

খালেদা জিয়ার মৃত্যুতে আমতলীতে সাংবাদিক ইউনিয়নের ব্যতিক্রমী শোকসভা

আমতলী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ব্যাতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক কোরআনের পাখিরা এ শোকসভায় কোরআন খতম করেন।

জানাগেছে, গত মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার রুহের মাগফেরাত কামনায় শনিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ব্যাতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই শতাধিক কোরআনের পাখিরা কোরআন খতম করেন। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির, প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন টিপু। দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোটার সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মোঃ রিপন মুন্সি, মোঃ ফখর উদ্দিন তহসিন ও এইচ এম রাসেল প্রমুখ। কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ। পরে এতিম ও কোরআনের পাখিদের মধ্যে তবারক বিতরন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি মোঃ জালাল উদ্দিন ফকির সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গৃহবধু থেকে দলের চেয়ারপার্সন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী হওয়ার বর্নাঢ্য জীবনের আলোকপাত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!