কলাপাড়ায় ৪০ দরিদ্র সবজি চাষী ২৫ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কলাপাড়ায় ৪০ দরিদ্র সবজি চাষী ২৫ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা

কলাপাড়ায় ৪০ দরিদ্র সবজি চাষী ২৫ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা

রাসেল মোল্লাঃ

কলাপাড়ায় ক্ষেতে সবজির উৎপাদন করতে না পারলে নিজেদের সংসারের উপার্জন থাকে না। অভাব কী, হাঁড়ে হাঁড়ে বুঝতে পারেন। বিশেষ করে খাদ্যাভাবটা বোঝেন শতভাগ। দারিদ্র্য কী, জানেন আদ্যোন্ত। অদম্য লড়াই করে দরিদ্র এ তিন কৃষক এখন কোমর একটু সোজা করেছেন। এঁদের দৈনিক কিছু উপার্জন আছে। তাই উপার্জন বন্ধ হওয়া হতদরিদ্র ২৫ পরিবারের সহায়তায় এগিয়ে আসলেন সবজিচাষী জাকির হোসেন, সুলতান গাজী ও আবুবকর হাওলাদারসহ ৪০ জনে। দেখালেন, ধনসম্পদ আর বিত্তবৈভব থাকলেই সব হয়না। শুধু মন আর ইচ্ছাশক্তি থাকলেই একে অপরের পাশে দাড়ানো সম্ভব। নিজেদের জীবনচাঁকা চলবে, আর পড়শিসহ কর্মহীন মানুষগুলো বেকার, উপার্জনহীন থাকায় না খেয়ে থাকবে; এটি মানতে পারেননি এই তিন সবজিচাষী। তারা তাঁদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসলেন। মানবতার হাত বাড়ালেন। চাল-ডাল, পেঁয়াজ, আলূসহ নীলগঞ্জ আদর্শ কৃষক শ্রমিক সমিতির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ২৫টি পরিবারের পাশে দাড়ালেন। সোমবার সকাল ১০টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এসব বিতরণ করলেন। শরীরের ঘাম পায়ে ফেলা তামাটে রঙের হৃদয়বান এই তিন কৃষক নেতৃত্ব দিয়ে করলেন অসাধারণ মানবতার কাজ। দেখালেন সচেতনদের চোখে আঙুল দেখিয়ে। দেশের এই ক্রান্তিকালে মহামারি করোনার ছোবলে কর্মহীন বেকার শ্রমজীবী অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন। সবাইকে নীরবে তাগিদ দিলেন এঁরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের এই তিন সবজি চাষীর সমাজকর্মের সবাই প্রশংসা করলেন। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, সবজিচাষীদের সংগঠনের সদস্যসহ সাধারণ কৃষকরা উপস্থিত থেকে উদ্যোগী সবজি চাষষীদের ভূয়ষী প্রশংসা করলেন। চাষী জাকির হোসেন জানান, তারা অতিদরিদ্র ২৫ পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি ডাল, একটি সাবান ও এক কেজি করে লবণ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!