সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ

কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ

কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

বিক্ষোভে বক্তব্য রাখেন মোঃ সেলিম সরদার, আবু সালেহ, আবু বলি, মোঃ জাকারিয়া ও আব্দুল মালেক ঘরামী।

বক্তব্যে মোঃ সেলিম সরদার অভিযোগ করেন, মোঃ মামুন সরদার, মোঃ জাকারিয়া, মোঃ জুলহাস, মোঃ বলি, মোঃ সোনা মিয়া, আবুল বশার, মোশারেফ সরদার ও দুলাল চৌকিদারের কাছ থেকে সোনাতলা মৌজার এসএ ৩৬১ ও বিএস ৭১৪ নম্বর খতিয়ানসহ বিভিন্ন খতিয়ানের মোট ৭ একর জমি মাছের ঘের করার জন্য লিজ নেন তিনি। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে লিখিত চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জমি লিজ নেওয়ার পর মাছের ঘের তৈরির প্রস্তুতি শুরু করলে প্রতিপক্ষরা বাধা দেয় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সেলিম সরদারের দাবি, মোঃ সামছুল হক সরদার লোকজন নিয়ে এসে ঘেরের মাছ ধরে নিয়ে গেছেন। একই সঙ্গে তাদের কয়েকজনকে আসামি করে কলাপাড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সামছুল হক সরদার বলেন, সেলিম সরদারের সঙ্গে তাদের ভোগদখলীয় জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। গত ২২ মে রাতে তার বসতবাড়ির পশ্চিম পাশে থাকা ভোগদখলীয় মাছের ঘেরে অনধিকার প্রবেশ করে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যাওয়া হয়। এছাড়া রেণু পোনা নদীতে ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!