শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় উচ্ছেদ ও মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় পাঁচ বছর আগে ক্রয়কৃত জমিতে নির্মিত বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আর্থিক ক্ষতি ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আবদুল হক ঘরামী।

সোমবার (১ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে আবদুল হক ঘরামী বলেন, তিনি একজন রাজমিস্ত্রী। কষ্টার্জিত অর্থ দিয়ে পাঁচ বছর আগে নবীপুর মৌজায় ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ি, বাগান ও পুকুর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। পরবর্তীতে তার প্রতিবেশী রুমানা বেগম একই দাগ ও খতিয়ানে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন।

তিনি অভিযোগ করেন, তার জমির সীমানা প্রাচীরের ভেতরে রুমানা বেগম কাঠগাছ রোপণ করেন। গাছগুলো বড় হয়ে তার বাড়িঘর ও পুকুরের ক্ষতি করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবদুল হক ঘরামী বলেন, এসব মামলা পরিচালনা করতে গিয়ে তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন‌। তবে এ বিষয়ে অভিযুক্ত রুমানা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

এসময় উপজেলা প্রসক্লাবের সভাপতি মো. কবির তালুকদারসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপাস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!