শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার ডালবুগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়ার ডালবুগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে পুরো পৃথিবী। এ ভাইরাসের প্রকোপরোধে অন্যান্য দেশের মত এদেশেও চলছে লকডাউন। এমন অবস্থায় অনেক অসহায়, দুস্থ ও গরীব মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। তাদের পাশে দাঁড়িয়ে সাধ্যমত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি কিছু মানবতাবাদীরাও নিরলস চেষ্টা করে যাচ্ছেন এ মানুষগুলোর পাশে দাঁড়াতে। তেমনি উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের কিছু মানবতাবাদী তরুণদের উদ্যোগে ও নিজেদের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ৩ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ ও একটি করে সাবান প্রদান করা হয়। এভাবে মিরপুর, মেহেরপুর ও পেয়ারপুর গ্রামের ২০টি দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তাঁরা।

এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী তরুণ কবি মাইনুদ্দিন আল আতিক, আল পারভেজ, আল বিরুণী, আল জাবের, ফাইজুর রহমান স্ব-শরীরে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এতে সৈয়দ তরিকুল ইসলাম, সৈয়দ রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, এইচ.এম আল আমিন, মীর সাইফুল ইসলামসহ অনেকে সহায়তা প্রদান করেন।

তাঁরা আমাদের মাধ্যমে সমাজের অভাবগ্রস্ত ও দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!