বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমি’ছি’ল ও পথসভা অনুষ্ঠিত আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি
চাল চুরি নিয়ে সংবাদ করায় দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা; বনেকের নিন্দা

চাল চুরি নিয়ে সংবাদ করায় দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা; বনেকের নিন্দা

চাল চুরির সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজের টুয়েন্টিফোর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদ ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ডিজিটাল আইনে মামলায় দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।

সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ তাৎক্ষনিক এক ইমেইল বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। প্রতিবাদ লিপিতে তারা সম্পাদক এবং সাংবাদিকদের প্রতি প্রতিনিয়ত ডিজিটাল আইনের মাধ্যমে বাক স্বাধীনতা হরনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বে মাঝেমধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারছেননা।

বৃবিতিতে সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, এভাবে একটি সংবাদের জন্য সরাসরি সম্পাদকদের বিরুদ্ধে মামলা করাটি সমীচীন নয়। এতে করে গণমাধ্যমের উপর বাকস্বাধীনতার হস্তক্ষেপ বলে মনা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ যা সংক্ষেপে বনেক (BONEC) নামে পরিচিত। অনলাইন নিউজ পোর্টাল সমূহের সম্পাদকদের সমন্নয় গঠিত এই সংগঠনটি প্রতিনিয়ত গণমাধ্যমের কল্যাণে কাজ করছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে মাঝে মধ্যেই বিভিন্ন উন্নয়ন ও সহযোগীতামুলক কাজ করে থাকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!