আমতলীতে ইউএনও’র নির্দেশে সরকারী জমিতে অবৈধ স্থাপনার কাজ বন্ধ | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
আমতলীতে ইউএনও’র নির্দেশে সরকারী জমিতে অবৈধ স্থাপনার কাজ বন্ধ

আমতলীতে ইউএনও’র নির্দেশে সরকারী জমিতে অবৈধ স্থাপনার কাজ বন্ধ

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানের সড়ক ও জনপথ বিভাগের জমিতে শনিবার বিকেলে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা সংলগ্নস্থানে সড়ক ও জনপথ বিভাগের ৭৮ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে স্থানীয় মোশররফ হোসেন হাওলাদার অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেন। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ কামরুল হাসান ও সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেনকে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
সরকারী জমিতে স্থাপনা নির্মাণকারী মোশাররফ হোসেন হাওলাদার রেকর্ডীয় জমি দাবী করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে কাজ আপাদত বন্ধ রেখেছি।
আমতলী ইউনিয়ন ভুমি উপ-সহকারী  মোঃ কামরুল হাসান বলেন, ইউএনও স্যারের নির্দেশে সরকারী জমিতে অবৈধভাবে স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
ইউএনও মনিরা পারভীন বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!