মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
কলাপাড়ায় ছাদ থেকে পরে বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

কলাপাড়ায় ছাদ থেকে পরে বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় কদম মৃধার দোতলা ভবনের ছাদ থেকে তড়িতাহত হয়ে নিচে পড়ে নিহত হয়েছেন আফতাব আকনের ছেলে বিদ্যুত মিস্ত্রি শাহজাহান আকন (৪৫)। শুক্রবার বেলা পৌনে দুই টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের ছেলে মো. সুমন জানান, আলহাজ কদম মৃধার ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হন তার বাবা। তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এম্বুলেন্সে তোলার সময় মারা যান তিনি। স্থানীয়রা জানান, নিহত শাহজাহান ওই ভবনের ছাদে পানির ট্যাংকির বিদ্যুৎতের মর্টারে কাজ করছিলেন। তড়িতাহত হয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি শুনেছেন। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!