কলাপাড়ায় করোনায় দুই সনাক্তর বাড়িসহ আশপাশের কয়টি বাড়ি লকডাউন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় করোনায় দুই সনাক্তর বাড়িসহ আশপাশের কয়টি বাড়ি লকডাউন

কলাপাড়ায় করোনায় দুই সনাক্তর বাড়িসহ আশপাশের কয়টি বাড়ি লকডাউন

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত খবরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। করোনায় সনাক্ত দুজনেই নারী। একজনের বাড়ি পৌরশহরের মাদ্রাসা সড়কের ছোট সিকদার বাড়ি বয়স (৩৫)। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপরজন উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব-ডালবুগঞ্জ গ্রামের বাসীন্দা গৃহবধূ বয়স (২১)।

এ দুইজনের বাড়িসহ আশপাশের আরও কয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই দুই রোগীর সংস্পর্শে আশা লোকজনের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে কলাপাড়ায় মোট তিনজন রোগী শনাক্ত হলো। এছাড়া ঢাকা থেকে ফেরার পথে পাটুয়ার এক নারী বরিশালে করোনা শনাক্ত হয়ে চিকিৎসা নিয়ে এখন সে সুস্থ রয়েছেন। স্বাস্থ্যবিভাগ সুত্রে জানা গেছে, কলাপাড়ায় এ পর্যন্ত মোট ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৬০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর তিন জন আইসোলেশনে রয়েছেন। একজন বরিশালে এবং দুইজন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!