কুয়াকাটা মেয়র’র বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কুয়াকাটা মেয়র’র বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু

কুয়াকাটা মেয়র’র বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা’র বিরুদ্ধে জেলেদের ন্যায্য অধিকার বঞ্চিত করে পৌরসভার ১০জন কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যদের নামে বেনামে শতাধিক লোকের তালিকা করে চাল আত্মসাৎ করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হচ্ছে। কাল (১জুন) সোমবার বেলা ১২টায় কলাপাড়া ইউএনও’র অফিস কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তা জিএম সরফরাজ এ তদন্ত করবেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক’র কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, জেলেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে চাল আত্মসাতের বিষয়ে তদন্ত কার্যক্রমের উক্ত শুনানীতে উপস্থিতি নিশ্চিত করার জন্য কুয়াকাটার মেয়র, পৌর কাউন্সিলর গন ও কর্মকর্তা-কর্মচারীদের লিখিত ভাবে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সহ কলাপাড়া ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকদের
তদন্ত শুনানীতে অংশ নেয়ার জন্য বলা হয়েছে।

কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, ’এটি রাজনৈতিক প্রতিপক্ষের একটি ষড়যন্ত্র। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এ ধরনের অভিযোগ করা হয়েছে।’

মেয়র আরও বলেন, ’এর আগেও জেলেদের ভিজিএফ নিয়ে অভিযোগ করা হয়েছিল। যা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা তদন্ত করে সত্যতা না পাওয়ায় প্রতিবেদন দিয়েছেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!