কলাপাড়ায় সরকারী ত্রান নিয়ে নারী ইউপি সদস্য’র বিরুদ্ধে অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় সরকারী ত্রান নিয়ে নারী ইউপি সদস্য’র বিরুদ্ধে অভিযোগ

কলাপাড়ায় সরকারী ত্রান নিয়ে নারী ইউপি সদস্য’র বিরুদ্ধে অভিযোগ

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সরকারী ত্রান বিতরনে অনিয়মের অভিযোগে মহিপুর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য মোসা: বিউটি বেগম’র বিরুদ্ধে কলাপাড়া ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার মহিপুর ইউপি’র ৬নম্বর ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র পক্ষে সোহরাব হাওলাদার ইউএনও’র কাছে দাখিল করেন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রান বিতরনে নারী ইউপি সদস্য মোসা: বিউটি বেগম ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ কাউকে তোয়াক্কা করছেন না। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চন্দ্র দাসের পরলোক গমনে অতিরিক্ত দায়িত্ব পালনকালীন সময়ে সে ত্রান বিতরনে এ সেচ্ছাচারিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যা থেকে পরিত্রানের জন্য ইউএনও বরাবর আবেদন করা
হয়েছে।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ’মহিপুরের নারী ইউপি সদস্য’র বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যাতে সুস্পষ্ট কোন তথ্য ও প্রমান নেই। তদুপরি পিআইওকে এটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

মহিপুর ইউপি’র নারী ইউপি সদস্য মোসা: বিউটি বেগম বলেন,’ক’দিন বাদেই মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা আমাকে জনসাধারনের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এ ষড়ডন্ত্র করছে। কেননা ত্রান নিয়ে অনিয়মের কারনে আমি বাদী হয়ে ইতিপূর্বে জনস্বার্থে মামলা করেছিলাম। সেই মামলার আসামী পক্ষ এ ষড়যন্ত্রের নেপথ্যে কল কাঠি।নাড়ছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!