বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় সরকারি এমবি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

কলাপাড়ায় সরকারি এমবি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

আপন নিউজ রিপোর্টঃ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুসারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘ পরিবেশ (UN Environment) এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Biodiversity” অর্থাৎ “জীববৈচিত্র‍্য”। বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন কলেজ ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান (অমি গাজী)

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে আমারা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি এমবি কলেজ শাখা ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ গাছ রোপণ করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!