কলাপাড়ায় ওলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরন | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ওলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরন

কলাপাড়ায় ওলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরন

এস এম আলমগীর হোসেনঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশে কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে করোনা উপলক্ষে ওলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে টিয়াখালী ইউনিয়নের সেক্রেটারি মোঃ রাসেল শিকদারের অর্থায়নে অর্ধশতাধিক ওলামায়ে কেরামদের মাঝে জনপ্রতি ৫ লিটার তেল হাদিয়া হিসাবে বিতরন করেন। মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা মসজিদ-উল আহম্মদ জামে মসজিদে বসে ওই হাদিয়া বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ, সহ সভাপতি মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌলভী মো: মাহবুব আলম, পৌর সভাপতি মো: আবু হানিফ রেজা, নাচনাপাড়া চৌরাস্তা মসজিদ-উল আহম্মদ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও হাফেজ মো: খালেদ সাইফুল্লাহ প্রমূখ ।

এসময় আসাদুজ্জামান ইউসুফ বলেন, করোনার বর্তমানে দুর্যোগ পরিস্থিতি সময় বর্তমান সরকার মসজিদের ইমাম ও কওমি ওলামা কেরামদের আর্থিক সহযোগিতা করেছে এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এদেশের লক্ষ লক্ষ হাফিজিয়া মাদ্রাসা, নূরানী মাদ্রাসা ও কেরাতুল কোরআন মাদ্রাসার হাফেজ ও আলেমদের প্রতি সহযোগিতার প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, এছাড়া সারা বিশ্বে মহামারী করোনা থেকে মহান আল্লাহতালা সবাইকে হেফাজত করেন তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!