মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় করোনায় যুবকের মৃত্যু; বাড়ছে ঝুঁকি; এর দায়ভার নেবেন কে?

কলাপাড়ায় করোনায় যুবকের মৃত্যু; বাড়ছে ঝুঁকি; এর দায়ভার নেবেন কে?

আপন নিউজ রিপোর্টঃ 

কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মত পারভেজ (৩০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় পুরো উপজেলায় চলছে আতঙ্ক।

গত শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজর মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) রাতে নতুন করে আক্রান্ত ৩ জন হয়েছে। পৌর শহরের নাইয়াপট্টির নিহত মো.পারভেজ (৩০) রয়েছে। অপর দুইজন রহমতপুর এলাকার আব্দুর রশিদ মিয়া (৭২) এবং তার স্ত্রী মোসাম্মৎ পিয়ারা বেগম (৬০) এর করোনা পজেটিভ রিপোর্ট আসে। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ সোমবার (৮ জুন) রাত সাড়ে আট টায় এ রিপোর্ট হাতে পেয়েছে।

এ উপজেলায় মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫১, রিপোর্ট এসেছে- ১৮৬ জনের মধ্যে পজিটিভ এসেছে ৯ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ উপজেলায় একের পর এক বাড়ছে করোনার রোগী। তবে করোনার নমুনা সংগ্রহ চলছে সীমিত আকারে।

দেখা গেছে, কতিপয় ডাক্তার ল্যাব-ক্লিনিকের বাণিজ্য নিয়ে ব্যস্ত।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলদারের দায়িত্ব নিয়ে রয়েছে প্রশ্ন।

অভিযোগ রয়েছে ওই স্বাস্থ্য প্রধান কে চেম্বার বা মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না, দেখা যায় ল্যাবে বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে।

কলাপাড়া হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ তেমন একটা করানো হচ্ছে না এবং করোনার পরীক্ষার জন্য হাসপাতালে গেলে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। করণায় আক্রান্ত রোগী মারা যাওয়ার পরও ওই পরিবারের সদস্যদের সঠিকভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে না এমনকি দেওয়া হচ্ছে না লকডাউন, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে তারা, কলাপাড়া পৌরবাসী এখন বলতে গেলে অনিরাপদ এর দায়ভার নেবেন কে?

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!