কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল থেকে বাঁচতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল থেকে বাঁচতে মানববন্ধন

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল থেকে বাঁচতে মানববন্ধন

আপন নিউজ রিপোর্টঃ

করোনয় দুই মাস ধরে কলাপাড়ার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান,মিল-কারখানা বন্ধ। এতে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের কবলে পড়লেও তাদের এখন নতুন দূর্ভোগ পল্লী বিদ্যুতের ভৌতিক বিল। এ ভৌতিক বিল থেকে বাঁচতে এবং সঠিক বিলের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যুৎ গ্রাহকরা।
বুধবার বেলা ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন সড়কে কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হলেও পল্লী বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের তিন মাসের বিল একত্রে দেয়া হয়েছে। মিটার না দেখে বিল করায় ১১ সহ¯্রাধিক গ্রাহককে পাঁচ থেকে পঞ্চাশ গুন পর্যন্ত অতিরিক্ত বিল দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের পায়তারা করছে বিদ্যুত বিভাগ। এ অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা অনুমান ভিত্তিক এ ভৌতিক বিলসহ মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানান বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!