আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা প্রশাসন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ জাকির হোসেন ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!