করোনা; কলাপাড়ায় ১৪ পুলিশ সহ ১৫ জনের নমুনা সংগ্রহ; ৪০টি বাড়ি লকডাউন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
করোনা; কলাপাড়ায় ১৪ পুলিশ সহ ১৫ জনের নমুনা সংগ্রহ; ৪০টি বাড়ি লকডাউন

করোনা; কলাপাড়ায় ১৪ পুলিশ সহ ১৫ জনের নমুনা সংগ্রহ; ৪০টি বাড়ি লকডাউন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় সোমবার (১৫ জুন) পর্যন্ত মোট ১২ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে দুই জন মারা গেছেন।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। একমাত্র ইভা নামের এক গৃহবধূ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কলাপাড়া থানায় পুলিশ কনস্টেবল হায়দার আলী (৫৫) ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসীন্দা মামুনুর রশীদের (৫৩) করোনা শনাক্ত হয়। সোমবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এ খবর নিশ্চিত করেছেন।
সোমবার (১৫ জুন) নতুন করে কলাপাড়া থানার ১৪ পুলিশ ও কলাপাড়া হাসপাতালের এক স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ পর্যন্ত কলাপাড়া উপজেলায় মোট ৩০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২০৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। কোয়ারেন্টাইনে রয়েছেন ৯১ জন। এদিকে পৌরশহরের নাইয়াপট্টি ও রহমতপুরে দুই জন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় দু’টি মহল্লার অন্তত ৪০টি বাড়ি রবিবার সকাল থেকে লকডাউন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!