আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে সোমবার সকালে একটি রেইন্ট্রি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছত্তার আকন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার লোদা গ্রামের ছত্তার আকন সোমবার সকালে বাড়ির একটি রেইন্ট্রি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন।  ডালটি কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তাঁরের উপর ডালটি পরে বিদ্যুতায়িত হয়। ওই ডাল নামাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ছেলে মোশারেফ হোসেন বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বাবা বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আমতলী থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!