কলাপাড়ায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কলাপাড়ায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা সোসাইটি। পায়রা ডেভেলমেন্ট ফাউন্ডেশন’র আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিদ্যানন্দ’ এর আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব খাদ্য পণ্য কর্মহীন ও অসহায় পরিবারের হাতে তুলে দেন। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল, চিনি ও সুজিসহ বিভিন্ন খাদ্য উপকরন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, পায়রা ডেভেলমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এসকে রঞ্জন,কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ইমরান ফরাজীসহ গণ্যমান্যব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!