কলাপাড়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

কলাপাড়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বিষপানে রিয়াদ বেপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনগত রাতে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষপানে কেন আত্মহত্যা করেছে কারণ জানা যায়নি।
রিয়াদ উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল বেপারীর ছেলে।
জানা যায়, বুধবার দিনগত রাতে বিষপান করে রিয়াদ। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। হাসপতালের কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই পটুয়াখালী হাসপাতালের জরুরি বিভাগে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষপানে কিশোরের মৃত্যুর খবর শুনেছি, তবে পটুয়াখালী সদর থানার আওতাধীন পড়ায় তারা সব কিছুর ব্যবস্থা করবেন, এছাড়া এ থানায় কোনো অভিযোগ আসেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!