কলাপাড়ায় খাল গুলোতে শতশত অবৈধ জাল; ফসলী জমিতে পানি ওঠা-নামায় ব্যাঘাত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়ায় খাল গুলোতে শতশত অবৈধ জাল; ফসলী জমিতে পানি ওঠা-নামায় ব্যাঘাত

কলাপাড়ায় খাল গুলোতে শতশত অবৈধ জাল; ফসলী জমিতে পানি ওঠা-নামায় ব্যাঘাত

রাসেল মোল্লা, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়া উপজেলার নদনদী ও অভ্যন্তরীন খালগুলোতে অবৈধ জালের ফাঁদে পরে দেশীয় নানা প্রজাতির ডিমওয়ালা মাছ ও ছোট মাছ প্রায়ই বিলপ্তির পথে। উপজেলার মিঠাগঞ্জসহ প্রতিটি ইউনিয়নে অভ্যন্তরীন খালগুলোতে শত শত অবৈধ জাল দিন রাত অবিরাম পেতে রাখায় সময় মত ফসলী জমিতে পানি ওঠানামা করতে না পারায় আশানুরুপ ফসল উৎপাদনে মারাত্বক ঝুকিতে রয়েছে কৃষকরা। ভ্যালা জালের পাশাপাশি খাল গুলোতে পানি ওঠা-নামার গতি রোধ করে বেন্তিজাল পাতায় একদিকে যেমন ফসলের মাঠে পানি ওঠা-নামায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে পাশাপাশি ছোট মাছ নিধন করা হচ্ছে নির্বিচারে। উপজেলার নীলগঞ্জ, বালিয়াতলী, মহিপুর, লতাচাপলী, ধুলাসার, ডালবুগঞ্জ, লালুয়া, টিয়াখালী, চাকামইয়া, চম্পাপুরসহ সব ইউনিয়নে একই দশা। উপজেলা মৎস্য দপ্তর ইউনিয়নের অভ্যান্তরীন খালগুলোতে কোন অভিযান চালিয়েছে বলে এমন সত্যতা পাওয়া যায়নি জানালেন বেশ কিছু মানুষ। মৎস্য দপ্তর কিংবা প্রশাসনকে একাধিক বার এ বিষয় জানালেও অভিযান চালাতে বা প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে কেবলই অনিহা প্রকাশ করে আসছেন। ফসলী জমির পাশা পাশি খাল গুলোর দু-পাড় সরুকরে পানির স্রোত বাড়িয়ে জাল পাতায় ফসলের মাঠে পানি ওঠা নামার কাজে ব্যাহত করছে অবৈধ জেলেরা। ফলে আশানুরুপ ফসল উৎপাদনে মারাত্বক ঝুকিতে রয়েছে কৃষকরা এবং ওই খাল গুলোতে নৌজান চলাচলে ব্যাহত হচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মনোজ কুমার সাহা সাংবাদিকদের জানান, খুব শিঘ্রই অভিযান চালানো হবে। কথা হয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক এর সাথে তিনি জানান, মৎস্য কর্মকর্তা আমাকে অবগত করলে আমি আইনি ব্যাবস্থা গ্রহন করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!