কলাপাড়ায় নমুনা সংগ্রহে করোনাযোদ্ধো ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় নমুনা সংগ্রহে করোনাযোদ্ধো ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল

কলাপাড়ায় নমুনা সংগ্রহে করোনাযোদ্ধো ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় নিজের আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে অন্যের করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে নিজেকে আলাদা থাকতে হচ্ছে স্বজন ও বন্ধুবান্ধব থেকে। এরপরও সেচ্ছাপ্রনোদিত হয়ে
করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে চলেছেন ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল (২৪)। তিনি সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবে ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কাজ করেছেন। দরিদ্র পরিবারের একজন সদস্য হয়ে জীবনের ঝুকি নিয়ে সেচ্ছাপ্রনোদিত হয়ে কলাপাড়ায় সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবে সল্প বেতনে কর্মরত থেকেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে বিগত দুই মাস ধরে করোনা রোগীর নমুনা দক্ষতার সঙ্গে সংগ্রহ করে হাসপাতালে জমা দিয়ে চলেছেন ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল।
তার পিতা কলাপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগে কর্মরত একজন সামান্য বেতন ভোগী সরকারী কর্মচারী সুভাষ মন্ডল।
ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল একজন সদালাপি, সরল ও উত্তম চরিত্রের অধিকারী। পেশায় আন্তরিক, সময়ানুগ, পরীক্ষা ও নমুনা সংগ্রহ কাজে সুনিপুন ও দায়িত্বের প্রতি সদয় সচেতন। তিনি BTEB(Dhaka) হতে ল্যাবরেটরি বিষয়ে দক্ষতা ও সফলতার সংগে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাঁচ বছর আগে। সরকারী পৃষ্ঠপোশকতা পেলে বিধান মন্ডল জনস্বার্থে তার কর্মদক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে তিনি জানান।
জানাগেছে, এ উপজেলায় করোনার সংক্রামন দেখা দেওয়ার পর তিনি দুই মাসে ১৮০ এর উপরে নমুনা সংগ্রহ করেছেন।
এখনও তিনি সেচ্ছাসেবক হিসাবে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন।
এ ব্যাপারে সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবের মালিক মাহতাব হোসেন হাওলাদার বলেন, করোনাকালীন সময় এ দুর্যোগ সময় সে মানবতার পরিচয় দিয়েছে, সে একজন  করোনার যুদ্ধ বলা যায়, কারণ যেকোন সময় হাসপাতাল থেকে করোনার নমুনা সংগ্রহ করার জন্য তাকে বলা হলে তার যেকোন কাজ কে ফেলে ছুটে যায় মানব সেবায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!