কলাপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে; চোরের কাছে অসহায় মানুষ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে; চোরের কাছে অসহায় মানুষ

কলাপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে; চোরের কাছে অসহায় মানুষ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে। মাত্র পাঁচদিন  আগে পৌরশহরের এতিমখানা এলাকায় সহকারী জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে দুধর্ষ চুরির ঘটনা ঘটার দু’দিন পর পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী’র বাসিন্দা মধ্যটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী বিশ্বাস’র বাড়ীতে চোরেরা হানা দেয়। তাঁর বাড়ীর জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার সময় চোরের টর্চের আলোতে বাড়ীর লোকজন সজাগ হয়ে গেলে চোরেরা সটকে পড়ে। এরআগে দিনে-দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদের পৌরসভার রহমতপুর এলাকার বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এছাড়া ধানখালী কলেজের শিক্ষক জিসান হায়দার আলমগীর’র মংগলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের ভাড়াটিয়া বাড়ীতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে এবং উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামে গত বুধবার আনুমানিক রাতে ২ টার চোরের দল ঘরের জাংলা ভেঙ্গে ঘরে ঢুকে ঘুমানো অবস্থায় রড দিয়ে পিটিয়ে আব্দুল হক পহলান (৭০) ও তার ছেলে মাওলানা আলমিন পহলান(৪০) কে আহত করে ঘরে ভিতরে বেদে রেখে নগদ টাকা ও স্বর্ণ সহ মালামাল নিয়ে যায়।
এছাড়াও মোবাইল ফোন সহ অন্ততঃ অর্ধশত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। দিনে-দুপরে এভাবে চুরির ঘটনা ঘটনায় মানুষ পুলিশ প্রশাসনের টহল কিংবা নৈশ প্রহরীদের প্রহরা নিয়ে প্রশ্ন তুলছে।

স্থানীয়দের ভাষ্য, চোরের দল যে সকল বাড়ী-বাড়ীতে কিংবা অফিস আদালতে চুরির ঘটনা ঘটিয়েছে তা এক সময় কলাপাড়ায় ছিল না বললেই চলে। এসকল চোরের দল পরিকল্পিত ভাবে বিশেষ করে চাকুরীজীবিদের বাসা বাড়ীতে তারা কখন বাড়ীতে থাকেন না কিংবা অফিসে যান ,এসময় তাদের হানা শুরু হয় । তাদের লক্ষ্য নগদ টাকা  কিংবা স্বর্নালংকার। কোন প্রকার মালামাল নয় । অপরদিকে,মোটর সাইকেল চোরদের টার্গেট অপেক্ষাকৃত ভাল এবং দামী মোটর সাইকেল । চোরের এ উপদ্রপ কমাতে কোন মহলের কোন মাথা ব্যাথা নেই। ফলে মানুষ বিপদাপন্ন হয়ে পড়েছে করোনা ভাইরাসের পাশাপাশি সংঘবদ্ধ এ চোরদের কাছে ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!