মহিপুর ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
মহিপুর ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

মহিপুর ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় মহিপুর ইউপি চেয়ারম্যান আ: ছালাম আকনের বিরুদ্ধে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ২০ জুলাই বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানকে আগামী ৪০দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। একই
ইউনিয়নের ইউপি সদস্য আ: সোবাহান হাওলাদার এ মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, ইউপি চেয়ারম্যান আ: ছালাম আকন তাঁর অত্যাবশ্যকীয় প্রয়োজনে নিজ পরিষদের ইউপি সদস্য আ: ছোবাহান হাওলাদার’র কাছে তিন মাসের জন্য দুই লাখ টাকা ধার দেয়ার জন্য বলেন। এতে সরল বিশ্বাসে ইউপি সদস্য ছোবাহান তার ধান বিক্রীর দুই লাখ টাকা প্রদান করেন। এরপর তিন মাস পরও পাওনা টাকা পরিশোধ না করায় ইউপি সদস্য ছোবাহান তাঁকে টাকার জন্য অনুনয় বিনয় করলে তিঁনি ঘুরাইয়া কালক্ষেপন করতে থাকে। একপর্যায় চেয়ারম্যান ছাপ অস্বীকার করে খারাপ আচরন শুরু করে। এবং পুন:রায় টাকা চাইলে ইউনিয়ন ছাড়া করা সহ মিথ্যা মামলা দিয়া জেল খাটানোর ভীতি প্রদর্শন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!