কলাপাড়ায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

কলাপাড়ায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (২৬ জুলাই) দুপুরে পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার ও ডাঃ জেএইচ খান লেলীন ক্লিনিকগুলো পরিদর্শন করেন। এসময় তারা ১০টি ল্যাব-ক্লিনিকের সকল কাগজপত্র পরীক্ষা করেন এবং প্রতিটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কাগজপত্র পরীক্ষার জন্য নিয়ে যান। স্বাস্থ্য বিভাগের এ অভিযানের সময় অনেক ল্যাব-ক্লিনিকে কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত ডাক্তাররা রোগী দেখলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এমনকি স্বাস্থ্য বিভাগের টিমটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিধি না মেনে রোগীরা ভীড় করলেও এ বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কলাপাড়ায় ক্লিনিকগুলোর সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কিনা এবং সেগুলোর নবায়ন ও তাদের কাগজপত্র ঠিক আছে কিনা এ বিষয়টি দেখছেন। সেসব ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের অনুমোদন নেই এবং নিয়ম বর্হিভ‚ত ভাবে পরিচালনা করছে কাগজপত্র দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!