মুজিববর্ষ উপলক্ষে কলাপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুজিববর্ষ উপলক্ষে কলাপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষে কলাপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

রাসেল মোল্লা, কলাপাড়া অফিসঃ

মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া উপজেলা ভূমি অফিস ও খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মহিপুর থানা ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৭ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় উপস্থিত ছিলেন, জগৎবন্ধু মন্ডল সহকারী কমিশনার ভূমি কলাপাড়া, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ক্লাবের সহ -সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কানুনগো আলতাফ হোসেন, খেপুপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ জব্বার, নাজির মিহির, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, বেল্লাল হোসেন মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল আজিজ সহ -সকল কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলা ভূমি অফিস, খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং মহিপুর থানা ভূমি অফিস চত্বরে আম, জলফই, নিম, আমলকী, প্রভৃতি বৃক্ষেরর চারা রোপন করা হয়।

কর্মসূচি শেষে প্রধান অতিথি বলেন, শুধু বৃক্ষরোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!