বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় গরু বাজারে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ; আটক-২

কলাপাড়ায় গরু বাজারে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ; আটক-২

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় গরু বাজারে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের উদ্দোগে পুলিশ মো. আলামিন (২৫) ও মো.মাসুম সর্দার (২০) নামের দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে। এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে বাদী হয়ে পৌর ছাত্রলীগ সম্পাদক মো: জুয়েল রানা সহ ছয়জনের নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে। যার নাম্বার-১১; তারিখ-২৮/০৭/২০২০; ধারা ৩৮৪/৩৮৬/১০৯/৩৪ পিসি।

গ্রেফতারকৃত চাঁদাবাজ আলামিন পৌর শহরের নাচনাপাড়া এলাকার মো. হেলাল মুন্সির ছেলে এবং মাসুম সরদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর এলাকার মো. সিদ্দিক সরদারের ছেলে ।
জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে স্থানীয় জনসাধারন পৌরছাত্রলীগ সম্পাদক জুয়েল রানা ও তার ক্যাডারদের হাতে বেশ কিছুদিন ধরে চাঁদাবাজীর শিকার হচ্ছিল। জনসাধারন তাদের গবাদিপশু বাজারে এনে কেনা-বেঁচা করতে গেলে পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল ও তার সহযোগীদের চাঁদা দিতে বাধ্য করতো। এনিয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার কলাপাড়া থানা পুলিশ পাখীমারা বাজারে অভিযান চালিয়ে দু’চাঁদাবাজকে উত্তোলনকৃত চাঁদার টাকা সহ হাতে নাতে আটক করে। এসময় ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, ’পাখীমারা বাজার উপজেলা প্রশাসন থেকে কোন ইজারা দেয়া না হলেও ছাত্রলীগ নেতা জুয়েল ও তার সহযোগীরা জনসাধারনের কাছ থেকে গরু প্রতি নূন্যতম ১হাজার ও ছাগল প্রতি ৫শ’ টাকা হারে বলপূর্বক আদায় করতে থাকে। দাবীকৃত টাকা না পেলে জনসাধারনকে ভয় ভীতি প্রদর্শন করে। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বাজার থেকে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয়েছে।’
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ’পাখিমারা বাজারে কোন ইজারা নেই। এ হাট থেকে খাজনা আদায়ের নামে চাঁদা আদায়ে জনসাধারন বিড়ম্বনার শিকার হওয়ায় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!