কলাপাড়ায় অপহরনের মামলায় অপহরণকারী কারাগারে | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় অপহরনের মামলায় অপহরণকারী কারাগারে

কলাপাড়ায় অপহরনের মামলায় অপহরণকারী কারাগারে

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় স্কুলছাত্রী অপহরনের মামলায় অপহরনকারী সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানা গেছে, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শান্তা আক্তার (১৪) কে গত ১৮ জুলাই শনিবার বিকেল ৩ টায় বাদুরতলী বাসার সামনে থেকে মোটরসাইকেল যোগে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক অপহরন করে নিয়ে যায়।
এঘটনায় শান্তার মা নিলুফা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় বরগুনা জেলার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র মোঃ হানিফ মাতুব্বর (১৯), কচুফাতরা গ্রামের আঃ ছত্তার মিনার পুত্র আবু বকর মিনা (৪০), কালাম মিনা (৪৫), বাদুরতলী মৃত আদম আলীর পুত্র ইউসুফ বেপারী (৩০), আলো দফাদারের পুত্র সজল দফাদার (২২), রুশিয়া বেগম (৪০) মৃত আলতাফ হোসেন মাতুব্বরের স্ত্রী কহিনুর বেগম (৩৫), আবুবকর পুত্র ফেরদৌস (১৮) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামী হানিফ মাতুব্বর ও ভিকটিম শান্তা আক্তার বুধবার সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিনাবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরন করেছেন। ভিকটিম শান্তা আক্তারের মেডিকেল পরীক্ষার জন্য তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ দাউদুল আলম আবেদন করলে বিচারক তার আবেদন মন্জ্ঞুর করে মেডিকেল পরীক্ষার জন্য নির্দেশ প্রদান করেছেন। বর্তমানে ভিকটিম শান্তা আক্তার তদন্তকারী কর্মকর্তার হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ দাউদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অন্য পলাতক রয়েছে। তবে গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!