সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
কলাপাড়ায় একাধিক মামলার আসামী ভুমিদস্যু খলিল মীর গ্রেফতার

কলাপাড়ায় একাধিক মামলার আসামী ভুমিদস্যু খলিল মীর গ্রেফতার

মো: এনামুল হক, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় ভুমিদস্যু, চাঁদাবাজ, মারপিটের মামলায় জড়িয়ে থাকার অভিযোগে কলাপাড়া থানা পুলিশ খলিল মীর (৪৫)কে গ্রেফতার করেছে।
মামলার সুত্রে জানা গেছে, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মোঃ আমজেদ হোসেন খানের পুত্র মোঃ আলমগীর হোসেন খানের জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসতে থাকে। বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় প্রতিপক্ষ নাসির মীরের পুত্র খলিল মীর (৪৫), তার দলবলসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমির সীমানা কেটে ক্ষতিগ্রস্ত করে।
এতে আলমগীর হোসেন খান ও তার স্ত্রী শাহিনুর বেগম বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় শাহিনুরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করে।
এ ঘটনা আলমগীর খান বাদী হয়ে প্রতিপক্ষ খলিল মীর (৪৫), মোঃ সহিদ আকন (৫৫), জাকির হোসেন তোতা (৪০), শহিদুল হাওলাদার (৩২), অজ্ঞাতনামা ৪/৫ সহ চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ঐ রাতেই খলিল মীরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) খলিল মীরকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে সি ডবলুমুলে জেল কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেছেন।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আলমগীর হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ খলিল মীর এর বিরুদ্ধে মারপিট, চাঁদাবাজিরসহ একাধিক অভিযোগ রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। তাই এর বেশী কিছু বলা যাবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!