কলাপাড়ায় পাঁচ পুলিশ সদস্য’র উপর জুয়াড়ীদের হামলা, ছাত্রলীগ সভাপতি সহ আটক-৫ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় পাঁচ পুলিশ সদস্য’র উপর জুয়াড়ীদের হামলা, ছাত্রলীগ সভাপতি সহ আটক-৫

কলাপাড়ায় পাঁচ পুলিশ সদস্য’র উপর জুয়াড়ীদের হামলা, ছাত্রলীগ সভাপতি সহ আটক-৫

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ

পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে জুয়াড়ীদের আটক করতে গিয়ে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক সহ পাঁচ জন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন । সোমবার রাত ১২ টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ’কিংস’এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলো পুলিশ উপ-পরিদর্শক মো. মনির হোসেন (৩০) মো. আসাদুজ্জামান জুয়েল (২৮), পুলিশ কনেষ্টেবল মো. ইব্রাহিম (৩০) মৃদুল কান্তি বেপারী (২৩) ও মো. রফিকুল ইসলাম (২২) । এদের ঘটনার দিন রাত আড়াইটার দিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে পুলিশ। এরা হলো কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মো. মজিবর (২৯), হোটেল বনানী প্যালেসের ম্যানেজার শাহীন খান (৩০), মহিপুর সদর ইউনিয়নের গোলাম মাওলা (৩০) রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) । এসময় জুয়ার আসর থেকে নগদ পাঁচ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয় । আটক জুয়াড়ীদের বাড়ী কুয়াকাটা পৌরসভা ও মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ’কুয়াকাটার আবাসিক হোটেল ’কিংস’ এ দীর্ঘদিন ধরে এক শ্রেনীর জুয়াড়ীরা টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল । সোমবার রাতে পুন:রায় তারা জুয়ার আসর বসায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে জুয়াড়ীরা পুলিশের উপর হামলা চালায়। ’

এ ঘটনায় মহিপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জুয়েল বাদী হয়ে দ:বি ৩৫৩/৩৩২/১৮৬/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!