কলাপাড়ায় আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

কলাপাড়ায় আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার ধূলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের দায়ের করা মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আগামী ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি কে তদন্ত দিয়েছেন। মামলার আসামী হলেন, পূর্ব ধূলাসার গ্রামের মৃত ওহাব আলী মৃধার পুত্র ইনু মৃধা (৪৫), ইদ্রিস মৃধা (২৫),  ইউসুফ আলী মৃধা (২৭) , পৌর শহরের নেছারউদ্দিন মাদ্রাসা রোর্ডের বাসিন্দা, মৃত হারুন অর রশিদ তালুকদারের পুত্র কামাল তালুকদার, পুর্ব ধূলাসার গ্রামের বাসিন্দা মৃত আ: ছালাম হাওলাদারের পুত্র মুছা (২৭), আব্বাস মৃধার পুত্র শামীম,  রফিক মৃধার পুত্র  রিয়াজ মৃধা (২৫) এবং ইউসুফ আলীর পুত্র ইলিয়াস।
 মামলার সূত্রে জানাগেছ,  গত ৭ আগষ্ট দুপুরে বাবলাতলা বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে স্থানীয় মটর সাইকেল চালক সবুজ আলমের  হুন্ডায় রওয়ানা দিলে আসামীরা পুর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্য দিবালোকে আঘাত ও আক্রমনের উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও কাঠের চেরা নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামের পথ রোধ করে এবং মটর সাইকেল থেকে নামাইয়া আসামীদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের চেরা দিয়া পিঠাইয়া হাতে পায়ে কাঁধে ও ঘারে মারাক্তক ফুলা জখম করে এবং  উল্লেখিত রফিকুলের মানিবাগে রক্ষিত ২০ হাজার টাকা ও একটি নকিয়া ৩১০ মোবাইল সেট নিয়া যায়।  মারাক্তক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য  ডাক্তারের কাছে নিয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!