কলাপাড়ায় বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
কলাপাড়ায় বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কলাপাড়ায় বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় লালুয়া ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। পটুয়াখালী বিচার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন এসব বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর প্রধান মুখ্য হাকিম মো. জামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, কলাপাড়া দেওয়ানী আদালতের জেষ্ঠ্য সহকারী জজ মো. কামাল খান, কলাপাড়া ফৌজদারী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম শোভন শাহরিয়ার, বাউফল দেওয়ানী আদালতের সহকারী জজ রেনেসাঁ খান, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস প্রমুখ।
উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, নাওয়াপাড়া, চৌধুরীপাড়া, মুন্সীপাড়া, নয়াকাটা গ্রামের ১৫০ জন দূর্গত নারী-পুরুষ প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, এক প্যাকেট বিস্কুট, ১টি দিয়াশলাই, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২টি সাবান এবং ১২ প্যাকেট খাবার স্যালাইন দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!