কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে মামলা; পিবিআইকে তদন্তের নির্দেশ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে মামলা; পিবিআইকে তদন্তের নির্দেশ

কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে মামলা; পিবিআইকে তদন্তের নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত নারী চিকিৎসক ডা. তনিমা পারভিন রুনা’র চিকিৎসা সেবা প্রদানে গাফেলতির অভিযোগে রোগী মৃত্যু ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপারের নিম্নে নয় এরকম কর্মকর্তাতে ৪০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন। নিহত জবেদা বেগমের স্বামী আমিরুল ইসলাম ওরফে সুলতান মিয়া সোমবার আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত আদেশের জন্য রেখে মঙ্গলবার এ আদেশ দেন।

মামলার বিবরনে জানা যায়, ৭ অক্টোবর সন্ধ্যা ৭:৪০ মিনিটের সময় অসুস্থ জবেদা বেগমকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত নারী চিকিৎসক ডা. তনিমা পারভিন রুনা (কোড নং-১৩৯৭৯৭ ) তার কর্তব্য কাজে অবহেলা করে নিরাপত্তা প্রহরী আবদুল হককে দিয়ে দায়সারা চিকিৎসা পত্র দিয়ে রোগীকে বরিশাল রেফার করেন। ভিকটিম জবেদা শ্বাস কষ্টে ছটফট করায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়ার জন্য অনুরোধ করা সত্তে¡ও কর্তব্যরত নারী চিকিৎসক এতে কর্নপাত না করে মোবাইল ফোনে খোশ গল্পে ব্যস্ত থাকে। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে এ্যামবুলেন্স যোগে বরিশাল নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এর আগে হাসপাতালের কর্তব্যরত নারী চিকিৎসক ডা. তনিমা পারভিন রুনাকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নিহতের স্বজনরা শারিরীক ভাবে লাি ত করা সহ তাকে হুমকী প্রদানের ঘটনায় নিহতের ১০ স্বজনের নামে ৮ অক্টোবর দুপুরে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন ডা. তনিমা। মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামী আলাউদ্দীনকে তদন্তকারী কর্মকর্তা এসআই সুকন্ঠ দে সোমবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর মঙ্গলবার শুনানী শেষে আসামী পক্ষের নিযুক্তীয় কৌশুলীর জামিন আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!