কলাপাড়ায় করোনা মোকাবেলায় সাংবাদিকদের সাথে ফ্রেন্ডশীপ’র মতবিনিময় | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় করোনা মোকাবেলায় সাংবাদিকদের সাথে ফ্রেন্ডশীপ’র মতবিনিময়

কলাপাড়ায় করোনা মোকাবেলায় সাংবাদিকদের সাথে ফ্রেন্ডশীপ’র মতবিনিময়

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবদান ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির। করোনা ভাইরাস কালীন উপক‚লীয় এলাকার দরিদ্র পীড়িত মানুষকে ২০টি স্যাটালাইট ক্লিনিক পরিচালনা করন এবং প্যারামেডিক, স্যাটালাই ক্লিনিক সুপারভাইজারসহ মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কর্মকান্ড ও সফলতা তুলে ধরেন ডাঃ আব্দুল্লাহ ইনাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ রিজোনাল কো-অর্ডিনেটর কে,এম সাইদুর রহমান, করোনা ভাইরাস কালীন সাংবাদিকদের কর্মজীবন সংগ্রাম বিষয়ে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সহ সভাপতি জীবন কুমার মন্ডল, সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, গোফরান বিশ্বাস পলাশ, মো. এনামুল হক ও শরীফুল হক শাহিন প্রমূখ।
সভায় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সহ ফ্রেন্ডশীপ’র স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!