আমতলী সংবাদিক ইউনিয়নের কমিটি গঠন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা
আমতলী সংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আমতলী সংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদার সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সাগর সৈকত কুয়াকাটার কানসাই ইন হোটেলের হল রুমে শুক্রবার রাতে এ কমিটি গঠন করা হয়।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার পরিতোষ কর্মকারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। এতে একক প্রার্থী হিসেবে মোঃ জসিম উদ্দিন সিকদার (যুগান্তর) সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে (নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন (তারা টিভি) ও মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন (প্রথম আলো) ও মোঃ আরিফ হোসেন ফসল (ইত্তেফাক), অর্থ সম্পাদক এইচ এম কাওসার মাদবর (ঢাকা প্রতিদিন), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম (খবরপত্র), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (বরিশাল বার্তা), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব বিশ্বাস টিটু (হিরন্ময়), ক্রীড়া সম্পাদক মোঃ হাইরাজ মাঝি (অবজারভার)। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মোঃ নাসির উদ্দিন ও মোঃ হোসাইন আলী কাজী (জনকন্ঠ)। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!