রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী মো. সাইদুর রহমান সবুজ (৫০) বাদী হয়ে মামলা করেছেন। সাইদুর রহমান সবুজ উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মৃত জবেদ আলী ফকিরের ছেলে। স্ত্রী মোসা. কহিনুর বেগম (৪৮) আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের মৃত কাসেম খায়ের মেয়ে। মামলা সূত্রে ও বাদী সাইদুর রহমান সবুজ জানান, গত ১৬ আগস্ট ২০২০ তারিখে আমার ঘরের আলমারিতে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার যার মূল্য ৮১ হাজার টাকা নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। আমি বাড়িতে আসিয়া আমার স্ত্রীকে ঘরে না পাইয়া অনেক খোঁজা খুঁজি করতে থাকি। পরে আমি আমার শ^শুর বাড়িতে গেলে তার খোঁজ পাই। তার সাথে এ ব্যাপারে কথা বললে তার ভাই জাকির আমার উপর চড়াও হয় এবং জীবন নাশের হুমকি দেয়। আমার স্ত্রী আমাকে জানায় যে সে আমার ঘর সংসার আর করবে না, আমাকে তালাক দিবে। আমি তার কাছে টাকা চাইতে গেলে সে সবকিছু অস্বীকার করে। কোন উপায় না পেয়ে সাইদুর রহমান সবুজ বাদী হয়ে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সিআর ৩৯৬/২০২০। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা উপজেলা ভাইস চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আসামিরা হলেন ১। মোসা. কহিনুর বেগম (৪৮), ২। মো. জাকির খা (৪০) এবং মো. শাহিন (২২)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!