কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ

কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ

আপন নিউজ রিপোর্টঃ

“টিকা নিন সুস্থ থাকুন” এ স্লোগান নিয়ে কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। মঙ্গলবার সকালে কলাপাড়া থানা চত্বরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথের প্রাথমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।

বিনাখরচে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব শ্রেণির মানুষ এই বুথ থেকে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সুবিধা পাবেন।
শুধু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) আসাদুর রহমান সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে পুলিশ ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বু্থ স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে খুব সহজেই এ ভ্যাকসিন সহায়তা পান,সেটা মাথায় রেখেই পুলিশি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!