কলাপাড়ায় অপহৃত এক স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় অপহৃত এক স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার

কলাপাড়ায় অপহৃত এক স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার

চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অপহরনের দুই ঘন্টা পর মোসা.তামান্না আক্তার (১৫) নামে নবম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মংগলবার রাত ৮ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরনকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অপহরনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আলামিন জানান, মংগলবার সন্ধ্যা ৬ টার দিকে তামান্না তার পিতার দোকান থেকে বাড়ীর সওদা নিয়ে বাড়ী ফেরার পথে পথিমধ্যে তাকে মুখ চেঁপে অপহরন করে নেয় মিরাজ সর্দার। ঘটনাটি জানা জানি হলে তামান্নার পিতা ত্রিপল নাইন নম্বরে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষন পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরনকারী মিরাজকে গ্রেপ্তার করে।

তামান্না স্থানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। তার বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায়।

অপরদিকে,অপহরনকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো.শাহআলী সর্দারের ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!