কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি আ: সত্তার, সম্পাদক শাহাব উদ্দীন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি আ: সত্তার, সম্পাদক শাহাব উদ্দীন

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি আ: সত্তার, সম্পাদক শাহাব উদ্দীন

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে অ্যাডভোকেট আ: সত্তার-৫ সভাপতি ও অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যথাক্রমে বিজ্ঞ অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট আলহাজ্ব নুর হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

এরআগে বার ভবনে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান চুন্নু। সাধারন সভায় সমিতির বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্ট পেশ করেন বিদায়ী
সাধারন সম্পাদক অ্যাডভোকেট আ: ছালাম মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ অ্যাডভোকেট জালাল উদ্দীন তালুকদার, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বিচার প্রার্থী মানুষকে আইনী সহযোগীতা প্রদান সহ আইনজীবীদের কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, আইনজীবী সহকারী সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তাঁরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!