করোনা আক্রান্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচির মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
করোনা আক্রান্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচির মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচির মৃত্যু

অনলাইন ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নরমাদাবেন মোদির। মঙ্গলবার (২৭ এপ্রিল) আহমেদাবাদের একটি হাসপাতালে নরমাদাবেন মারা যান। ৮০ বছর বয়সী নরমাদাবেন আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, আমাদের কাকিমা নর্মদাবেন ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আজ তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন নরমাদাবেন। অনেক আগে মারা গেছেন জগজীবনদাস।

দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২০৯ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!