গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় মানববন্ধন

গলাচিপায় মানববন্ধন

গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন (২৬) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল ল ঘাট এলাকায় চরকাজল ইউনিয়নবাসীর আয়োজনে ইউনুচ দর্জি ও আবু দর্জির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহ¯্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রিপন দর্জি, নাসির হাওলাদার, নূর মোহাম্মদ হাওলাদার, আনসার উদ্দিন, সাথী আক্তার, রিনা বেগম, লায়লা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নিরপরাধ জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তি এবং সঠিক তদন্তপূর্বক হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

উল্লেখ্য, গত ১১ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরকাজল ইউনিয়নের গ্যাসফিল্ড সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশ্বের সড়কের উপরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে আল আমিন নিহত হন। এ ঘটনায় ১২ মে বুধবার পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চরকাজল গ্রামের মৃত মো. দলিল উদ্দিন দর্জির (ধলু) ছেলে জলিল দর্জি ও একই বাড়ির মো. ইউনুচ দর্জির ছেলে ইব্রাহিম দর্জিকে আটক করে। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। পরে তারা দু’জনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!