আমতলীতে ভবন না থাকায় মাদ্রাসার ভবনে চলছে শিশু কল্যাণ স্কুল! | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ভবন না থাকায় মাদ্রাসার ভবনে চলছে শিশু কল্যাণ স্কুল!

আমতলীতে ভবন না থাকায় মাদ্রাসার ভবনে চলছে শিশু কল্যাণ স্কুল!

আমতলীতে ভবন না থাকায় মাদ্রাসার ভবনে চলছে শিশু কল্যাণ স্কুল!
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ভবন না থাকায় মাদ্রাসা ভবনে চলছে আমতলী উপজেলার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম। এতে বিপাকে পরেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত ভবন নির্মাণের দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানাগেছে, উপজেলার ঝড়ে পড়া, অসহায়, শিশু শ্রমিক ও দুস্থ শিশুদের শিক্ষার আলো থেকে বি ত শিশুদের শিক্ষাদানে ২০১৫ সালে অ্যাডভোকেট আরিফ-উল-হাসান আরিফ আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে পৌরসভার খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে বিকেল পাঠদান ও কার্যক্রম শুরু করেন। ২০১৬ সালে ওই বিদ্যালয়টি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে শিশু কল্যাণ ট্রাস্ট্রি বোর্ডের অনুমোদন হয়। ২০১৭ সালে খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ভেঙ্গে যায়। এতে বিপাকে পড়ে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। নিরুপায় হয়ে চাওড়া কালীবাড়ী হাসানিয়া ইবতেদায়ী মাদ্রাসায় শিশু কল্যাণ স্কুলের পাঠদান ও কার্যক্রম শুরু করেন। গত তিন বছর ধরে ওই মাদ্রাসা ভবনে চলে আসছে বিদ্যালয়ের কার্যক্রম। কিন্তু করোনা ভাইরাস, ঘুর্ণিঝড় আম্ফান ও ইয়াসের প্রভাবে ওই মাদ্রাসার ভবনটি জরাজীর্ণ হয়ে পরেছে। এতে ওই ভবনে পাঠদান ও কার্যক্রম অনুপোযোগী ও ঝুঁকিপূর্ণ। আমতলীর একমাত্র শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা না হলে করোনা পরবর্তী সময়ে পাঠদান ব্যহত হবে। দ্রুত ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।




বিদ্যালয়ের অভিভাবক হেলাল রাঢ়ী ও মাহিনুর বেগম বলেন, উপজেলার একমাত্র শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নেই। একটি মাদ্রাসার ভবনে ধার করে পাঠদান করাতে হয়। এটা অত্যান্ত দুঃখজনক। দ্রুত ওই বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের দাবী জানান তারা।
আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ সানজিদা খান বলেন, গত ৬ বছর ধরে অন্য বিদ্যালয় ও মাদ্রাসা ভবনে শিশু কল্যাণ স্কুল শিক্ষার্র্থীদের পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠে মনোনিবেশ করতে পারছে না।



আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ আরিফ-উল-হাসান আরিফ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বি ত ঝড়ে পড়া, অসহায়, শিশু শ্রমিক ও দুস্থ শিশুদের অন্যে বিদ্যালয় ও মাদ্রাসার ভবনে পাঠদান করাতে হচ্ছে। এটা বেশ কষ্ট দায়ক। দ্রুত শিক্ষা বি ত শিশুদের পাঠদানে মনোনিবেশে উন্নত ভবন নির্মাণের দাবী জানাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, শিশু কল্যাণ বিদ্যালয়টির জরুরী ভিত্তিতে ভবন প্রয়োজন। ভবন না থাকায় পাঠদান ব্যহত হবে।
উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, ওই বিদ্যালয় ভবন নির্মাণে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!