শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা; ৫ দালালকে কারাদণ্ড

হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা; ৫ দালালকে কারাদণ্ড

হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা; ৫ দালালকে কারাদণ্ড

টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৫ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুন) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এ আদেশ দেন।




দণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার মৃত সামাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে ১৫ দিন, একই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে তারেক, কোদালিয়া এলাকার পরেশ চন্দ্রের ছেলে পল্লব চন্দ্র, দেলদুয়ার উপজেলার পরাইখালী গ্রামের মালেক সিকদারের ছেলে রাকিব সিকদার ও কালিহাতি উপজেলার ভুক্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাহিদ হাসানকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের নানাভাবে হয়রানি এবং প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!