গলাচিপায় হত্য মামলায় গ্রেফতার-৬ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
গলাচিপায় হত্য মামলায় গ্রেফতার-৬

গলাচিপায় হত্য মামলায় গ্রেফতার-৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে ৫২ জনের নামে গলাচিপা থানায় শনিবার (২৬ জুন) একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি জসিম বাদী নাজমুন নাহারের সম্পর্কে চাচাতো ভাসুর হন। এদিকে এ হত্যাকান্ড জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরকে চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী শুক্রবার (২৫ জুন) উপজেলার পাড় ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর হামলা চালায়। এতে তাকে গুরুতর আহত অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে শনিবার থানায় হত্যার সাথে জড়িত মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ হত্যাকান্ড জড়িত থাকার অভিযোগে পাড় ডাকুয়ার বদরুল ইসলাম খানের ছেলে সিফাত খান (২৬), পৌর এলাকার শ্যামলীবাগের মো. কালাম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২), মো. মিজানুর রহমানের ছেলে ইমরান হাওলাদার (২৩), আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মাহমুদ শাকিল (২৩), নতুন বাজার এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. শহিদুজ্জামান ইমন (২১) ও শ্যামলীবাগ এলাকার মন্নান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত ‘কিশোর গ্যাং এর সদস্য হিসেবে পরিচিত’।

ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম আরও বলেন, এর সাথে জড়িত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে। এরা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালায়। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত রুহুলের লাশ ময়না তদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!