কলাপাড়ায় করোনার মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন; আক্রান্ত-৫ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় করোনার মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন; আক্রান্ত-৫

কলাপাড়ায় করোনার মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন; আক্রান্ত-৫

আপন নিউজ রিপোর্ট।। করোনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মাষ্টার মৃত্যুবরণ করেছেন।




তিনি বুধবার (৩০ জুন) বিকেল ৫ টা ২৫ মিঃ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি গত ২২ জুন তারিখ থেকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

কলাপাড়া স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে (৩০ জুন পর্যন্ত) এখানে আইসোলেশনে আছেন ৬৬ জন। করোনায় মৃত্যুর সংখ্যা-১১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে-৫ জনের।

এছাড়াও নতুন আরও ৫ জন করোনায় আক্রান্ত হন। এরা হলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের মোল্লা ইউসুফ ইমতিয়াজ (৩০), উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের কল্পনা (৪৫), কলাপাড়া পৌর শহরের রহমতপুর রমেশ চন্দ্র হাওলাদার (৬৫), CHCP, বাদুরতলী সিসি’র বিকাশ চন্দ্র দাস (৪১) ও কালাম (৪৫) আওরাবুনিয়া,কাঠালিয়া, ঝালকাঠী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!