গলাচিপায় চতুর্থ দিনের মত চলছে কঠোর লকডাউন | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
গলাচিপায় চতুর্থ দিনের মত চলছে কঠোর লকডাউন

গলাচিপায় চতুর্থ দিনের মত চলছে কঠোর লকডাউন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় লকডাউনের চতুর্থ দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড ও ৪টি মামলা দেয়া হয়।



ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারিকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বিনা প্রয়োজনে রাস্তায় বের হবেন না। দেশে এখন শনাক্তের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন আপনি আমি ক্ষতিগ্রস্থ হওয়া মানে দেশের ক্ষতি হওয়া। সরকারের নির্দেশ মত আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ভূমি অফিসের সহকারী মো. শফিকুর রহমান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!