কলাপাড়ায় ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, পৌর সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত সিকদার, মেহেদী হাসান রাতুল ও সাইফুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

মানববন্ধনে কলাপাড়া উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!