রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা।। রাঙ্গাবালী উপজেলায় লাইজু আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজারের অদূরে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ ওই ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের মজিবুল হকের মেয়ে।



জানা গেছে, কয়েক বছর আগে চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের জহিরুল হকের সাথে বিয়ে হয় লাইজুর। তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হলেও এ নিয়ে খুশি ছিলেন না পরিবারের সদস্যরা।

সর্বশেষ ৬ মাস আগে কন্যা সন্তানটিও প্রতিবন্ধী (ঠোঁট কাটা) হয়ে জন্মগ্রহণ করায় বিচলিত হয়ে পড়েন মা লাইজু। পরে তিনি বাবার বাড়ি আশ্রয় নিয়ে বাস করতে থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার মধ্যরাতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় লাইজু আক্তার। এরপর ওইদিনই ভোররাতে বাইলাবুনিয়া বাজারের কাছে একটি বাবলা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!