কলাপাড়ায় ফেইসবুকে প্রেম; অতঃপর অপহরন করে কলেজ ছাত্রীকে ধর্ষণ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় ফেইসবুকে প্রেম; অতঃপর অপহরন করে কলেজ ছাত্রীকে ধর্ষণ

কলাপাড়ায় ফেইসবুকে প্রেম; অতঃপর অপহরন করে কলেজ ছাত্রীকে ধর্ষণ

চঞ্চল সাহা।। কলাপাড়ায় এইচএসসি পড়–য়া এক কলেজ ছাত্রীকে অপহরন করে ধর্ষন করেছে এক কলেজ ছাত্র। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।




এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার কলাপাড়া থানায় লম্পট ধর্ষক আবু বক্কর সিদ্দিক (২৪) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষককে আটক করতে পারেনি।

মামলার বিবরনে জানা গেছে, গলাচিপা সরকারী কলেজের এইচএসসি’র শিক্ষর্থীর সাথে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা মো.মহসিন হাওলাদারের ছেলে আবু বক্ককের সাথে ফেইসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধর্ষক আবু বক্কর সিদ্দিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুকৌশলে তাকে অপহরন করে পাঁজুনিয়া তার বাড়ীতে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে ধর্ষন করে ওই বাড়ীতে তাকে একা রেখে পালিয়ে যায়। এসময় ওই বাড়ীতে অন্যকোন সদস্য ছিল না। পরে ত্রিপল নাইনে ফোন করে পুলিশের সহায়তায় ধর্ষিতা উদ্ধার হয় ।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, কলেজ ছাত্রীকে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে খালী বাড়ীতে এনে ধর্ষন করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, ধর্ষক আবু বক্কর সিদ্দিককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!